সাধারন ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি


নিজস্ব প্রতিবেদক

নভেল করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে আগামী ২৮ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ২৯ ও ৩০ মে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় ৩০ মে পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে ১৫টি শর্ত আরোপ করা হয়েছে। এ নিয়ে সাত দফায় ছুটি বাড়ল।

উপসচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, শারীরিক দূরত্ব রেখে ঈদের নামাজ আদায় করতে হবে। আগামী ২১ থেকে ২৭ মে চলবে না কোনো যানবাহন। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকবে জরুরি সেবা। এ ছাড়া ছুটিতে কর্মস্থল ত্যাগ করা যাবে না বলেও জানানো হয়।

নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। তৃতীয় দফায় ছুটি বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। আরেক দফায় ৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। এরপর এ ছুটি ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়। এখন আবার নতুন ছুটির সিদ্ধান্ত হলো।


One response to “সাধারন ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *