বরগুনার পাথরঘাটা পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল ইসলাম লিটন; আর নেই।


নিজস্ব প্রতিনিধি:বরগুনার পাথরঘাটা পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল ইসলাম লিটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। শুক্রবার (২৪ শে জুলাই) আনুমানিক রাত্র ১২.৩০ টার দিকে করোনা উপসর্গ নিয়ে বরিশাল নেওয়ার পথে মঠবারিয়া নামক স্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তিনি দীর্ঘ দিন যাবত জ্বরে ভুগছিলেন এবং তার ডায়াবেটিস ও হার্টের জটিলতা ছিল।

খোজ নিয়ে জানা গেছে, তিনি বৃহস্পতিবার রাত্র সাড়ে দশটার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে,তাকে চিকিৎসার জন্য দ্রুত বরিশাল নেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু বরিশাল পৌছানোর আগেই মঠবাড়িয়ায় নামক স্থানে তিনি মৃত্যুবরণ করেন। উপজেলায় কাউন্সিলর লিটন খানের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পাথরঘাটা পৌরসভা জুড়ে । সামাজিক যোগাযোগ ফেসবুকে তার মৃত্যুর খবরটি দ্রুত ছড়িয়ে পড়েছে তার এই অ কাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। এবং তিনি দুইবার পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন৷
তার অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে তাঁর মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করুন। আমীন।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *