বাকেরগঞ্জের গোমা সেতুর উচ্চতা নিয়ে একের পর এক জটিলতা, ভুগছে বরিশালের দক্ষিণ অঞ্চলের মানুষ।

নিজস্ব প্রতিবেদক : গোলাম রহমান, বাকেরগঞ্জ
বাকেরগঞ্জের গোমা সেতুর উচ্চতা নিয়ে একের পর এক জটিলতা, ভুগছে বরিশালের দক্ষিণ অঞ্চলের মানুষ।

বাকেরগঞ্জ উপজেলার রাঙামাটি নদীর গোমা ব্রিজের কাজে একের পর এক জটিলতার সম্মুখীন হচ্ছে।

দীর্ঘ নয় মাস কাজ বন্ধ থাকার পর ঠিকাদার প্রতিষ্ঠানটি সব জটিলতা কাটিয়ে উঠলেও নতুন করে আবার উচ্চতা নিয়ে জটিলতায় ভুগছে এই সেতুটি।

দিন দিন যেন অনিশ্চিত হয়ে পড়ছে সেতুটি।

পূর্ব-দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল এই সেতু।

কাজটি দ্রুত সম্পূর্ণ হলে ভোগান্তি কমে যাবে বরিশালের পূর্ব দক্ষিণ অঞ্চলের মানুষের। তাই দ্রুত ও স্থায়ী সমাধানের অপেক্ষায় পূর্ব দক্ষিণ অঞ্চলের মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *