পাথরঘাটায় নাচনাপাড়া ইউনিয়নে ছাত্রলীগ এর উদ্যোগে বৃক্ষ রোপন।


নিজস্ব প্রতিবেদক: মেহেদী হাসান নাচনাপাড়া,
মুজিব শতবর্ষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে বরগুনার পাথরঘাটায় উপজেলায় ২নং নাচনাপাড়া ইউনিয়নে কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচি পালন করে নাচনাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ। অাজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার ২নং নাচনাপাড়া ইউনিয়নে প্রায় শতাধীক ফলজ ও ঔষধী গাছ রোপন করে। জনাব মোঃ ফরিদ খান নেতৃত্বে উপস্থিত ছিলেন, ২নং নাচনাপাড়া ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা মোঃ হাসিবুর রহমান, তাসকিনুর রহমান সোহাগ,মোঃ অারাফাত খান সহ অারও নেতা কর্মীরা। বৃক্ষরোপন কর্মসুচির সময় ২নং নাচনাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব ফরিদ খান নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্ম দিনে আমাদের দৃঢ় ভাবে প্রত্যয় থাকতে হবে এবং যার যার অবস্থান থেকে ছাত্রলীগ নেতারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অংশ গ্রহন করে। আমরা চাই প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতে।

,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *